শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

বছরের প্রথম দিন জাপানে বিধ্বংসী ভূমিকম্প, সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: জাপানের জন্য নতুন বছরটা সুখকর হলো না। শুরু হলো ভয়ংকর ভূমিকম্প দিয়ে।

সোমবার (১ জানুয়ারি) সকালে জাপান কেঁপে উঠল বিধ্বংসী ভূমিকম্পে। রিখটার স্কেলে যার মাত্রা ৭.৬।

ইশিকাওয়া, নিগাটা এবং তোয়ামার উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে দেশটি।

জাপানের আবহাওয়া সংস্থার মতে, দেশের পশ্চিম প্রান্তে ভূকম্পনটি অনুভূত হয়েছে। গোটা উত্তর পশ্চিম অঞ্চল জুড়েই সতর্কতা জারি করা হয়েছে।

জাপানের সরকারি ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, ইতিমধ্যেই উপকূলবর্তী শহরগুলোতে পাঁচ মিটার উচ্চতার ঢেউ উঠতে শুরু করেছে। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে জাপানের বাসিন্দাদের মধ্যে। বহুতল ভবনগুলো থেকে রাস্তায় নেমে এসেছেন আতঙ্কিত বাসিন্দারা।

দেশটির হোকুরিকু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, তারা তাদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে কোনো অনিয়ম আছে কিনা তা খতিয়ে দেখছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com