শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

বক্স অফিসে জায়গা পেয়েছে শ্রীদেবীকন্যা জাহ্নবী’র ‘ধড়ক’

বিনোদন ডেস্ক:: বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর ও শহিদ কাপুরের ভাই ঈশন খট্টরের ছবি ‘ধড়ক’।

বলিউডের বক্স রিপোর্ট বলছে, অভিষেকেই জাহ্নবী হিট। মুক্তির প্রথম দিনে তার ছবি ‘ধড়ক’ ব্যাবসা করেছে ৮ কোটি ৭১ লাখ রুপির।

জি-নিউজ জানায়, আয়ের দিক থেকে আলিয়াকে ছাড়িয়ে গেলেন শ্রীদেবীকন্যা। আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রার ‘স্টুডেন্ট অব দ্যা ইয়ার’-এর ব্যবসা ছিল ৮ কোটি রুপির। শুধু তাই নয়, বলিউডে অভিষেক ছবিতে অনেক তারকার থেকেও বেশি ব্যবসা করেছে জাহ্নবীর ‘ধড়ক’।

এদিকে আলিয়া ভাট অভিনীত ছবি ‘রাজি’, যেটি কিনা ইতিমধ্যেই ১০০ কোটির ব্যবসা করে ফেলছে, প্রথম দিনের বক্স অফিস তার কালেকশন মোটেও সুখকর ছিল না। ‘রাজি’ প্রথম দিনে ব্যবসা করে ৭ কোটি ৫৩ লাথ রুপির।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com