শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

ফেব্রুয়ারিতে ধর্ষণের শিকার ৮৮ জন

অনলাইন নিউজ ডেস্কঃ দেশে ফেব্রুয়ারিতে ২৬৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের শিকার হয়েছে ৮৮ জন। এর মধ্যে ৪৬ কন্যাশিশুসহ ৭৫ জন ধর্ষণের শিকার, তিনটি কন্যাশিশুসহ ১২ জন দলবদ্ধ ধর্ষণের শিকার ও এক কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদের জরিপে এই চিত্র উঠে এসেছে। গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে মহিলা পরিষদ জরিপের এই ফল তুলে ধরেছে।

এতে দেখা যায়, এই সময়ের মধ্যে ছয় কন্যাশিশুসহ আটজনকে ধর্ষণের চেষ্টা করা হয়। এক কন্যাশিশুসহ চারজন শ্লীলতাহানির শিকার হয়েছে। এক কন্যাশিশুসহ তিনজন যৌন নিপীড়নের শিকার হয়েছে। এসিডে দগ্ধ করা হয়েছে একজনকে। পাঁচ কন্যাশিশুসহ আটজন উত্ত্যক্তের শিকার হয়েছে। এর মধ্যে দুজন আত্মহত্যা করেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com