শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

ফুটবল খেলা নিয়ে দু’দলের সংঘর্ষ, কুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ

অনলাইন ডেস্ক::

ফুটবল খেলা নিয়ে দুই দল ছাত্রের মধ্যে সংঘর্ষের ঘটনার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার রাত ১২টার দিকে এ ঘোষণা দেয় কুয়েট প্রশাসন। একইসঙ্গে শনিবার বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।

এ ঘটনায় যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুয়েটের রেজিস্ট্রার জি এম শহিদুল আলম অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুদল ছাত্রদের মধ্যে সংঘর্ষে ৫/৬ আহত হয়েছেন।

পরে রাতে বিষয়টি নিয়ে হলগুলিতে উত্তেজনা সৃষ্টি হয়। এরপরই অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধ ঘোষণা করা হয়। সেইসঙ্গে শনিবার বিকাল ৫টার মধ্যে ছাত্রদের এবং রোববার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের সব হল খালি করার নির্দেশ দেয়া হয়।

খানজাহান আলী থানার ওসি শফিকুল ইসলাম জানান, রাতেই ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে শনিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা কুয়েটে অনুষ্ঠিত হওয়ার কথা, তা যথারীতি হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com