শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

প্রিয়া প্রকাশের ওপর মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা!

বিনোদন ডেস্ক:: চোখ টিপ কারীশ্মায় রাতারাতি জনপ্রিয় বনে যাওয়া তারকা ও ভারতের মালইয়ালাম অভিনেত্রী প্রিয়া প্রকাশের ওপর মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার বাবা মা। প্রিয়া প্রকাশের নিরাপত্তার খাতিরে তারা এমনটি করেছেন বলে জানিয়েছেন।

গণমাধ্যমকে প্রিয়া প্রকাশের বাবা জানান, তারা মেয়ে প্রিয়া প্রকাশের নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ কারণে তাকে সিমবিহীন মোবাইল ফোন দেওয়া হয়েছে। যাতে করে সে মোবাইলে শুধু ইন্টারনেট ব্যবহার করতে পারে। আর তার কলেজ ও বন্ধুদের সকল কলফোন বাবা মার মোবাইলে ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে।

প্রিয়া প্রকাশের বাবা জানান, যখন ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তার এক সহকর্মী তাকে ভিডিওটি পাঠায়। আমি তাকে জিজ্ঞাস করলাম তুমি জানো মেয়েটি কে? না আমার জানা নেই। তখন আমি বললাম, সে আমার মেয়ে। তখন সহকর্মীটি কিচুক্ষণের জন্য চুপ হয়ে গিয়েছিল। খবর : আল আরাবিয়া উর্দু

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com