শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

‘প্রিয়া আমার সময়ে তুমি এলে না কেন?

বিনোদন ডেস্ক:: অদ্ভুতভাবে ভ্রু নাচিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছেন তিনি। ‘মাণিক্য মালারায়া পুভি’ শিরোনামের গানে তার ভ্রু নাচানো ভিডিও ইন্টারনেট জগতে তোলপাড় শুরু হয়েছে। এই নামটি এখন অধিকাংশ দর্শক জানেন। চেনেন প্রিয়ার দুচোখের ইশারা। তিনি হলেন প্রিয়া প্রকাশ ভরিয়া। আঠারো বছর বয়সী ইন্টারনেট সেনসেশন প্রিয়া এখন ভারতের ন্যাশনাল ক্রাশ।
কিন্তু দক্ষিণী এ অভিনেত্রীকে নিয়ে হতাশা প্রকাশ করলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। প্রিয়াকে নিয়ে নিজের টুইটারে তিনি লিখেছেন আচ্ছা, আমার সময়ে তুমি এলে না কেন?
তবে খোলা মনে প্রিয়ার প্রশংসাও করেছেন ঋষি কাপুর। লিখেছেন, আমি প্রেডিক্ট করছি, এই প্রিয়া বড় তারকা হবে। ওর এত এক্সপ্রেশন অথচ এমন সারল্য। প্রিয়া তুমি তোমার সমসাময়িক সব অভিনেত্রীতে ছাপিয়ে যাবে। ঈশ্বর তোমার মঙ্গল করুন।

কেরলের ত্রিসুর শহরে বিমলা কলেজের বি.কম প্রথম বর্ষের ছাত্রী প্রিয়া। ওমার লুলু পরিচালিত মালয়ালম ছবি ওরু আদার লাভ ছবিটি দিয়েই অভিনয় জীবনের পা ফেলেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com