রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
বিনোদন ডেস্কঃ নতুন যাত্রা শুরু করলেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। এবার তিনি ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের অ্যাম্বাসাডর পদে নিযুক্ত হলেন। নিজেই টুইট করে এ খবর দিয়েছেন। আগামী ১ বছর, অর্থাৎ ২০২১ সালের ডিসেম্বর মাস পর্যন্ত এই পদে নিযুক্ত থাকবেন অভিনেত্রী।
টুইটে প্রিয়াংকা লেখেন, ব্রিটিশ ফ্যাশন কাউন্সিল ইতিবাচক পরিবর্তনের জন্য অ্যাম্বাসাডর মনোনীত হয়ে খুবই সম্মানিত বোধ করছি। আগামী যতদিন আমি লন্ডনে থেকে কাজ করব, ততদিন আমি এই পদ সামলাব।
খুব শিগগিরই আমরা কিছু নতুন উদ্যোগ নিতে চলেছি, আমার এই যাত্রায় আপনাদের সকলকে সঙ্গে চাই। জানা গেছে, প্রিয়াংকা ফ্যাশনের ক্ষেত্রে কিছু কৌশল গড়ে তুলবেন যা ইন্ডাস্ট্রিতে ইতিবাচক পরিবর্তন এবং নৈতিকতা বজায় রেখে কাজ করার অভ্যাস তৈরি করবে।