রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

প্রধান বিচারপতির আজ শেষ কর্মদিবস

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ অনলাইন:: প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আজ শেষ কর্মদিবস। ১৭ বছরের বিচারক জীবনে আজই শেষবারের মতো এজলাসে বসবেন তিনি।

দেশের ২৩তম প্রধান বিচারতি অবসরে যাবেন ২৫ সেপ্টেম্বর। ১ ও ২ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি। এরপর ৩ সেপ্টেম্বর শুরু হবে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি, যা চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। সেই হিসাবে ৩১ আগস্টই (বৃহস্পতিবার) শেষ কর্মদিবস তার।

রেওয়াজ অনুযায়ী অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের এক নম্বর বিচারকক্ষে প্রধান বিচারপতিকে বিদায় সংবর্ধনা দেবে। সকাল সাড়ে ১০টায় বিদায় সংবর্ধনা শুরু হওয়ার কথা।

তবে সংবর্ধনা অনুষ্ঠানে আইনজীবীদের একাংশ যাবেন না বলে জানা গেছে। এছাড়া বিএনপিপন্থি আইনজীবীরাও এতে অংশ নেবেন না।

১৯৫৬ সালের ২৬ সেপ্টেম্বর কুষ্টিয়ার খোকসা উপজেলার রমানাথপুর গ্রামে জন্ম নেওয়া হাসান ফয়েজ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করেন। এর পর আইনে ডিগ্রি অর্জন করেন তিনি। বাবা আবদুল গফুর মোল্লা ও মা নুরজাহান বেগম দুজনই মৃত।

হাসান ফয়েজ সিদ্দিকী ১৯৮১ সালে জেলা আদালতে এবং ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগ ও ১৯৯৯ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

তিনি ২০০৯ সালের ২৫ মার্চ হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। ২০১৩ সালের ৩১ মার্চ আপিল বিভাগের বিচারপতি হন। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ২০২১ সালের ৩১ ডিসেম্বর।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com