বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

প্রথম আলো’র সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এই মামলায় সাভারের প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস ও একজন সহযোগী ক্যামেরাম্যানসহ অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) মধ্যরাতে রাজধানীর রমনা থানায় এ মামলা হয়। আবদুল মালেক ওরফে মশিউর মালেক নামে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন।

আবদুল মালেক মামলায় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগ আনেন।

মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা তথ্য ছড়িয়েছেন।

ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ৩১ ও ৩৫ ধারায় মামলাটি দায়ের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com