শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক::
প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় সারাদেশে পাসের হার ৯৫ দশমিক ৫৫ শতাংশ।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে দুই সমাপনীর ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এরপর বিভিন্ন মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
পরে বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষাকে একেবারে আধুনিক করতে চাই। শিক্ষকদের প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা দিতে হবে। শিশুদের প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে হবে। আজকের শিশু আগামী দিনে সোনার ছেলে হবে। বড় বড় পদে কাজ করবে।