বুধবার, ১৭ Jun ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

পাপুলের সংসদ সদস্য পদ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে স্ত্রীর রিট

নিজস্ব প্রতিবেদক:: মানবপাচারের অভিযোগে কুয়েতে সাজাপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলের পদ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রিটে লক্ষ্মীপুর-২ আসন শূন্য ঘোষণার বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে। পাপুলের স্ত্রী নুরুন্নাহার বেগম এ রিট দায়ের করেন।

সোমবার (৭ জুন) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনের শুনানি হয়। শুনানি শেষে এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার (৮ জুন) আদেশের জন্য দিন নির্ধারণ করেছেন আদালত।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

এর আগে কুয়েতের আদালতে শাস্তির রায় ঘোষণার পর গত ২৮ জানুয়ারি পাপুলের সংসদীয় পদ শূন্য ঘোষণা করা হয়। এরপর গত ২২ ফেব্রুয়ারি সংসদ সচিবালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com