শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি অনুমোদন দিল ইসরায়েল

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:: গাজায় যুদ্ধবিরতি চললেও ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন করে ১৯টি ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল। দেশটির কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ এ তথ্য জানিয়েছেন।

বিবিসিকে স্মোতরিচ বলেন, তিনি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজকে এ বিষয়ে প্রস্তাব দেন এবং গতকাল তা অনুমোদন পায়। তার ভাষায়, সম্ভাব্য স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ রুদ্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্মোতরিচ নিজেও পশ্চিম তীরের একজন বসতিস্থাপনকারী।

এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে সৌদি আরব। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াচ্ছে এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে হুমকির মুখে ফেলছে।

আন্তর্জাতিক আইন উপেক্ষা করে বহু বছর ধরেই পশ্চিম তীরে বসতি স্থাপন করছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে গত তিন বছরে এই কার্যক্রম আরও বেড়েছে। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে পশ্চিম তীরে ইসরায়েলি বসতির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে।

ইসরায়েলি মানবাধিকার সংস্থা পিস নাও-এর তথ্য অনুযায়ী, বর্তমানে পশ্চিম তীরে প্রায় ১৬০টি অবৈধ বসতি রয়েছে, যেখানে প্রায় ৭ লাখ ইসরায়েলি বসবাস করছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com