শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

পরী পরীমনির প্রথম ছবিতে নায়ক শাকিব

বিনোদন ডেস্ক:: পরী মনির প্রযোজনা সংস্থা ‘সোনার তরী মাল্টিমিডিয়া’র প্রথম ছবিটিতেই অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। সিনেমাটি নির্মাণ করবেন মালেক আফসারী। নাম ঠিক না হওয়া সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবেও থাকবেন পরীমনি।

এর আগেও জুটি বেঁধেছেন শাকিব-পরী। আরো ভালোবাসবো তোমায় নামের একটি ছবিতে এক সঙ্গে পাওয়া গেছে তাদের। তবে এবার নায়িকা ও পরীমনি ও প্রযোজক পরীমনি একসঙ্গে থাকছেন শাকিবের পাশে।

পরিচালক মালেক আফসারী বলেন, ‘পরীর প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম সিনেমা করার কথা ছিল আমারই। শর্ত দিয়েছিলাম, শাকিব খান না হলে সিনেমাটি করব না। গত সপ্তাহে পরী আমার শর্তে রাজি হয়েছেন। এরই মধ্যে শাকিবের সঙ্গে কথাও বলেছেন। শিগগিরই শুটিংয়ের ডেট দেবেন শাকিব।’

অ্যাকশন ঘরানার সিনেমাটির কাহিনি লিখছেন আবদুল্লাহ জহির বাবু। ইতোমধ্যে সিনেমাটির প্রি-প্রডাকশনের কাজ শুরু হয়েছে। সিনেমাটির শুটিং শুরু হবে মে মাসে।

একই প্রযোজনা সংস্থার দ্বিতীয় সিনেমা ‘ক্ষত’। শামীম আহমেদ রনী পরিচালিত সিনেমাটিতে পরীমণির বিপরীতে অভিনয় করবেন জায়েদ খান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com