শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

শিরোনামঃ
দোহার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে মাঠে আবুল হাশেম বেপারী বিগত সরকারের বন্ধ করে দেয়া বিমানবন্দরগুলো আগে চালু হবে- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ঢাকা-২ আসনকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে যা যা করণীয় সব করা হবে: আমানউল্লাহ আমান ইফতার সামগ্রী ও নগদঅর্থ বিতরণে সাবেক এমপি লালু পঞ্চগড়ে জাতীয় সংগীত লিখতে না পারায় অংশ নেওয়া ৩৮ পরীক্ষার্থীর সবাই বাদ পড়েছে নড়াইলে পৈতৃক বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ ও নতুন রাষ্ট্রপতি নিয়োগের আইনি নোটিশ সাতক্ষীরায় তীব্র ঝাঁকুনি, ঢাকাসহ সারাদেশে ৫.৩ মাত্রার ভূমিকম্প

পঞ্চগড়ে ছাত্রদল কর্মী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:: পঞ্চগড়ে ছাত্রদল কর্মী জাবেদ উমর জয় হত্যাকাণ্ডের প্রধান আসামি আলামিন (২১) ও তার বড় ভাই আকাশকে (২৪) চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) রাতে চট্টগ্রামে বোনের বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (১৬ আগস্ট) রাতে তাদের পঞ্চগড় আদালতে তোলা হলে প্রধান আসামি আলামিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পরে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। এসময় আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।

গ্রেফতার আলামিন ও আকাশ জেলা শহরের নতুনবস্তি খাল পাড়া এলাকার খলিলুর রহমানের ছেলে। গত ৬ আগস্ট রাতে জেলা শহরের সিনেমা হল মার্কেটে পূর্বশত্রুতার জেরে আলামিন ও তার সহযোগীরা ছাত্রদলকর্মী জাবেদ উমর জয়কে আটক করে মারপিট করে। একপর্যায়ে পেটে আলী চটপটির দোকানের সামনে উপিস্থত লোকজনের সামনে ছুরিকাঘাত করলে গুরুতর আহত জয়কে রংপুরে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। নিহত জয় জেলা শহরের পুরাতন ক্যাম্পের জহিরুল হকের ছেলে। এ ঘটনায় ৮ আগস্ট জয়ের বড় ভাই আশরাফ আলী আলামিনকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় ১০-১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধসহ আন্দোলনে নামে নিহত জয়ের প্রতিবেশী, স্বজনসহ সহপাঠীরা।

পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বলেন, এর আগে এজাহারভুক্ত আসামি ঝুনুসহ আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তবে শহরের মধ্যে প্রকাশ্যে এ হত্যার ঘটনার পর থেকে স্থানীয়রা ক্ষোভে ফুঁসে উঠেছিল। তাদের দাবি ছিল প্রধান আসামিসহ এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেফতার করার জন‍্য পুলিশের একটি দল অভিযান চালিয়ে চট্টগ্রাম তার বোনের বাসা থেকে প্রধান আসামিসহ দুই জনকে গ্রেফতার করেছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com