শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

নেটদুনিয়া কাঁপাচ্ছেন শাহরুখ কন্যা

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেতা শাহরুখ খানের কন্যা সুহানা খান। বলিউডে এখনো অভিষেক হয়নি তার। অভিষেকের আগেই তুমুল জনপ্রিয় হয়ে উঠেছেন সুহানা। নতুন স্টাইলে নতুন ছবি শেয়ার করতেই ভাইরাল হয়ে যাচ্ছেন তিনি। রীতিমতো নেটদুনিয়া কাঁপাচ্ছেন শাহরুখ কন্যা।

এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে। বোন আলিয়া ছিব্বার সঙ্গে জন্মদিনে কয়েকটি ছবি শেয়ার করেছিলে সুহানা। প্রকাশিত ছবিতে বোল্ড অবতারে দেখা গেছে তাকে। মাস্ক পড়ে সেলফিও তুলেছেন তারা। আর তাতে মজেছেন নেটিজেনরা।

শুধু ছবিই না। ভিডিও শেয়ার করেছেন সুহানা। ক্যাপশনে লিখেছেন, শুভ জন্মদিন আলিয়া ছিব্বা। শুভ কামনা তোমার জন্য। ভিডিওতে ক্রপ, টপ জিন্সে নতুন অবতার ফুটে উঠেছে সুহানার।

নিউ ইয়র্কের একটি বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে পড়ছেন সুহানা। লকডাউনের আগে সেখান থেকে মুম্বাই এসেছিলেন তিনি। পুরো সময়টা পরিবারের সঙ্গে কাটিয়েছেন সুহানা। পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আবার সেখানে ফিরে গিয়েছে গত ডিসেম্বরে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com