সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

নিকিয়াঙ্কার রিসেপশনে নরেন্দ্র মোদি

বিনোদন ডেস্ক::

রূপকথার মতো আয়োজনে অনুষ্ঠিত হলো নিকিয়াঙ্কার বিয়েল রিসেপশন। পুরো বলি পাড়াই যেন মাতিয়ে দিলেন বিয়ের আয়োজনে। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির তাজ প্যালেস হোটেলে অনুষ্ঠিত রিসেপশনে দেশিগার্লের বিয়েতে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষে পুরো তাজ প্লেসই ছিলো নিরাপত্তার চাদরে মোড়ানো। নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা কর্মীদের উপস্থিতি ছিলো পুরো অনুষ্টানে জুড়েই। আমন্ত্রিত অতিথিদের ভেন্যুতে ঢোকার ব্যাপারেও দেখা গেছে সর্বাত্বক কড়াকড়ি।

এই মাসের শুরুতেই প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাস যোধপুরের উমেইদ ভবন প্যালেসে খ্রিস্টান ও হিন্দু রীতি-মেনে বিয়ে করেছেন। রাজধানী দিল্লিতে তাঁদের প্রথম রিসেপশন অনুষ্ঠিত হল। প্রিয়ঙ্কা রূপালি রঙের লেহেঙ্গায় চোখ ধাধানো সাজে সেজেছিলেন। অন্যদিকে নিকের পরণে ছিল কালো টক্সিডো স্যুট। প্রিয়ঙ্কা চুলে সাদা ফুল এবং গলায় ভারী গয়না শোভা পাচ্ছিলো। মঞ্চে মোদির সাথে প্রিয়াঙ্কা-নিকের ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

রিসেপশনে দেশের প্রধানমন্ত্রীর আগমণ অন্য রকম মাত্রা যোগ করে নিক-প্রিয়াঙ্গার অনুষ্ঠানের। এর আগে সোমবার সন্ধ্যায় প্রিয়াঙ্কা ও নিক জাতীয় রাজধানী দিল্লিতে এসে পৌঁছান। যোধপুর ও দিল্লি বিমানবন্দরে তাদের ছবি তোলার জন্য চিত্র সাংবাদিকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সুন্দর সবুজ সব্যসাচীর শাড়ি পরেছিলেন প্রিয়াঙ্কা এবং সাথে লাল রঙের চূড়া ও গলায় মুক্রোর হার। নিক পরেছিলেন সাফারি জ্যাকেট।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com