সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

নিউইয়র্কে ‘ডেভিড লেটারম্যান’ শোতে শাহরুখ খান

বিনোদন ডেস্ক::

বলিউড বাদশাহ শাহরুখ খান নিউ ইয়র্কে উড়াল দিয়েছেন। ‘ডেভিড লেটারম্যান শো’তে অংশ নিতেই তার এ উড়ে যাওয়া। ডেভিড লেটারম্যান একজন প্রখ্যাত মার্কিন টিভি সঞ্চালক, কমেডিয়ান, লেখক এবং প্রযোজক। দীর্ঘ ৩৩ বছর ধরে তিনি লেট নাইট টেলিভিশন প্রোগ্রাম করছেন। কিন্তু শাহরুখ খান যে শো’তে যোগ দেবেন, তা জানা গেছে নেটফ্লিক্স থেকে। তাই প্রথমবারের মতো নেটফ্লিক্সেও দেখা যাবে শাহরুখ খানকে।

মুম্বাই থেকে নিউ ইয়র্কের পথে থাকার সময়ই শাহরুখ তার যাত্রার খবর টুইটারে ভক্ত ও অনুসারীদের জানিয়ে লিখেছেন, “অন্য শহরের উদ্দেশে উড়াল দিলাম। এমন একটা শহর, যা কখনো ঘুমায় না। আমার মতো কাউকে আমন্ত্রণ জানানো দারুণ ব্যাপার। ডাকছে নিউ ইয়র্ক।”

ডেভিড লেটারম্যানের এ শো’তে এর আগে কোনো ভারতীয়কে দেখা যায়নি। তাই শাহরুখের ভক্তরা খুবই আনন্দিত। এখন পর্যন্ত শাররুখের টুইটে মন্তব্য করেছেন ৫ হাজার ৭২৭ জন। এই শো’র প্রথম সিজনে বারাক ওবামা, জর্জ ক্লুনি, মালালা ইউসুফজাই এবং জেরি শেনফেল্ডের মতো আন্তর্জাতিক তারকাকে দেখা গেছে। এবার শাহরুখের নাম উঠছে সেই তালিকায়।

আর শুধু শোতেই নয়, নেটফ্লিক্সের ওয়েব সিরিজেও দেখা যাবে শাহরুখকে। ইমরান হাশমির সঙ্গে শাহরুখের অভিনীত ‘বার্ড অব ব্লাড’ নামের ওয়েব সিরিজের শ্যুটিং শুরু হয়েছে গতবছরই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com