বুধবার, ১৭ Jun ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

নাসির-অমির আরও ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক:: চিত্রনায়িকা পরীমণির সাভার থানায় করা ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির ১০ দিনের রিমান্ড চায় পুলিশ।

বুধবার (২৩ জুন) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম তাদের গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

মাদক মামলায় গ্রেফতার নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির সাত দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে। বেলা ১২টা ৪৫ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়েছে। এরপর তাদের আদালতের হাজতখানায় রাখা হয়।

গত ১৪ জুন দিবাগত রাত ১২টা ৫ মিনিটে ডিবির গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার সিকদার বাদী হয়ে রাজধানীর বিমানবন্দর থানায় নাসির, অমিসহ পাঁচ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করেন। ওই মামলায় গত ১৫ জুন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি নাসির ও অমির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com