শনিবার, ০৪ Jul ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
আবদুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ থেকে:: নারায়ণগঞ্জ বন্দরে নিখোঁজের ৬ দিন পর একটি ডোবা থেকে মাছুম রানা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুরে তালতলা এলাকায় ডোবাতে অর্ধগলিত মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশকে খবরদেয়ে। উদ্ধারের পর পরিবারের সদস্যরা মাছুমের মরদেহ সনাক্ত করেন। সে উপজেলার সোনাচরা এলাকার বাচ্চু মিয়ার ছেলে ও পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক।
নিহতের স্ত্রী সুমা আক্তার জানান, সোমবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। এরপর থানায় জিডি করা হলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। তার দাবি, পূর্ব শত্রুতার জেরে বাসা থেকে ডেকে এনে কয়েকজন মিলে তাকে মোটরসাইকেলে করে অপহরণের পর কুপিয়ে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে ডোবায় ফেলে দেয়। হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
ঘটনাস্থরে যাওয়া বন্দর থানার উপ-পরিদর্শক রাজীব হোসেন জানান, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়। হত্যার সাথে জরিতদের সনাক্ত ও গ্রেফতার করে জন্য পুলিশে অভিযান চলছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।