বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

নবীজীকে নিয়ে কটুক্তি নবাবগঞ্জে কন্টেন্ট ক্রিয়েটার গ্রেপ্তার থানায় মামলা

নবীজীকে নিয়ে কটুক্তি নবাবগঞ্জে কন্টেন্ট ক্রিয়েটার গ্রেপ্তার থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি  ঃ

নবীজীকে নিয়ে কটূক্তি করায় ঢাকার নবাবগঞ্জের আমিনুর শাহ্ নামের এক কন্টেন্ট ক্রিয়েটারকে আটক করেছে পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে সাইবার অইনে মামরা দিয়ে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮ টার দিকে তাঁর নিজ বাড়ি নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নের মহিষদিয়া এলাকায় থেকে আটক করা হয়৷ সে ওই এলাকার চান মিয়া বয়াতির ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন দোহার সার্কলের জেষ্ঠ্য সহকারি পুলিশ সুপার মো. শামীম হোসেন। তিনি জানান, আমিনুর শাহ নামের ব্যক্তি ফেসবুকে নবীজী হযরত মুহাম্মদ (স:) কে নিয়ে কটূক্তি করায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়৷ পরে থানা পুলিশ তাঁকে সকালে আটক করে৷ এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে ৷

উল্লেখ্য যে, রোববার Aminur Shah নামে তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে নবীকে অবমাননা করে কটূক্তি (মন্তব্য) লিখে পোস্ট করেন৷ এই পোস্টের পরপরই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় শুরু হয়৷

পোস্টটি স্কিনসর্ট দিয়ে নানা ধরনের মন্তব্য লিখে আমিনুর শাহ’র শাস্তি চেয়ে বিভিন্ন মহল থেকে পোস্ট করতে শুরু করে৷ বিষয়টি মুহুর্তেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়৷ এরপর দিবাগত সোমবার রাত ৯ টার দিকে আমিনুল শাহ’র নিজ বাড়িতে জনতা ঘেরাও করেন ৷ পরে প্রকাশ্যে ক্ষমা চেয়ে তওবা করলে জনতা ফিরে যায়৷

পুনরায় এলাকাবাসীর খবরে মঙ্গলবার সকালে পুলিশ আটক করে থানায় নিয়ে যায় আমিনুর শাহ কে। পুলিশের উধর্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে আজ বিকেল সাড়ে ৫টায় নবাবগঞ্জ থানায় তাঁর নামে মামলা রুজু করা হয়। মামলাটির বাদী হয়েছেন ওই ইউনিয়নের গ্রাম পুলিশ মো. আলাউদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com