সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদরের শত বছরের অধিক বয়সী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতি এবং মাহবুব আলী খান বৃত্তি পেলেন ৩০ মেধাবী শিক্ষার্থী।
সোমবার (৪ মে) বিকেল ৩টায় বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ছাত্র সমিতির সভাপতি সাবেক শিক্ষক মাহমুদ আলী খান (টুলু স্যার)।
অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী ও তাদের বাবা মায়েরা উপস্থিত থেকে এ বৃত্তি গ্রহণ করে। ৩০ জনের মধ্যে ২০ জন ‘প্রাক্তন ছাত্র সমিতি” এবং ১০জন মাহবুব আলী খান বৃত্তির অর্থ গ্রহণ করে। প্রতিজনকে ৫ হাজার করে টাকা দেয়া হয়। দীর্ঘ বছর ধরেই প্রাক্তন ছাত্র সমিতির ব্যানারে এ বৃত্তি প্রদান করে আসছে সংগঠনটি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আলোর পথে চলো, মাদক দুর্নীতি ও মিথ্যাকে না বলো। এই মানসিকতা ধারণ করেই ছাত্র-ছাত্রীদের আগামীর পথে এগুতে হবে। প্রতিটি বাবা মা যেন সন্তানদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে চেষ্টা করেন। এছাড়া শিক্ষকদেরকে নিজের সন্তান মনে করেই শ্রেণীকক্ষে মনোযোগী বাড়াত হবে। বৈশ্বিক সকল বিষয়ে এবং সামাজিক নানা প্রসঙ্গে বাচ্চাদের সচেতন করে তুলতে বাড়িতে মায়েরাও বিশেষ ভূমিকা রাখতে পারে। অর্থর অভাবে যেন কোনো শিক্ষাথীর লেখাপড়া বন্ধ না হয় সে বিষয়ে প্রাক্তন ছাত্র সমিতি সকল সহযোগিতা করবে।
এসময় উপস্থিত ছিলেন সমিতির সদস্য সাবেক অধ্যাপক হামিদুল্লাহ, সাবেক অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, আব্দুল হাকিম, লেখক কাজী বদরুল ইসলাম, সাবেক ব্যাংকার শফিউর রহমান, আব্দুর রউফ মন্টু, সিরাজুল হক, মো. হযরত আলী প্রমুখ।