বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি ঃ
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মুসলেমহাটি চকে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে আটক আটজনের প্রত্যেককে ১০দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (দিবাগত) শেষ রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ রহমান তাদের এ কারাদণ্ড দেন।
কারাদণ্ড প্রাপ্তরা হলো মো. শাওন হোসেন (৩৩), জাহাঙ্গীর আলম (৩০), মো. রায়হান (২৮), এনামুল (৪২), সুজন মোল্লা (৩২), মো. আজগর আলী (২৬), মো. সাইফুল ইসলাম (৩৬) এবং মো. রিফাত (২০)। এরা বিভিন্ন এলাকার বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক আসিফ রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় রাত ১টা থেকে ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে আট জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ১০দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন নবাবগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা দিলরুবা ইসলাম।
তিনি সাংবাদিকদের বলেন, উপজেলার কোনো কৃষি জমিতে অবৈধভাবে মাটি কটার অনুমতি নেই। কেউ চুরি করে কাটলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।