শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

ধামাকার চেয়ারম্যান-এমডিসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক:: প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান ও এমডিসহ ৩০ জনের বিরুদ্ধে রাজধানীর হাজারীবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন নুরুল আমিন নাদিম (৩২) নামে এক কাপড় ব্যবসায়ী।

রোববার (৩ অক্টোবর) রাতে মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান।

তিনি বলেন, ‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান ডা. এম আলী ওরফে মোজতবা আলী ও প্রতিষ্ঠানটির এমডি এসএম জসিউদ্দিন চিশতীসহ ৩০ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন হাজারীবাগের বাসিন্দা কাপড়ের ব্যবসায়ী নুরুল আমিন নাদিম (৩২)।

মামলার আসামিরা হলেন- ধামাকার চেয়ারম্যান ডা. এম আলী ওরফে মোজতবা আলী (৬০), এমডি এস এম ডি জসিমউদ্দিন চিস্তী (৫৭), পরিচালক সাইদা রোকসানা খানম (৫৪), সিইও মো সিরাজুল ইসলাম রানা (৩৮), হেড অব অ্যাকাউন্টস দেবকর দে শুভ (৩২), পরিচালক অপারেশন নাজিম উদ্দিন আসিফ (২৯), পরিচালক সাফওয়ান আহমেদ (৪১), সিস্টেম ক্যাটাগরি হেড আমিনুর হোসাইন (৪১), ডেপুটি ম্যানেজার ও সিস্টেম ইঞ্জিনিয়ার আসিফ চিশতী (২৬), ক্যাটাগরী হেড ইমতিয়াজ হাসান (৩৫), ভাইস প্রেসিডেন্ট ইব্রাহীম স্বপন ওরফে মিথুন খান (৩৫) উপ-ব্যবস্থাপনা পরিচালক নিরোধ বারান রয় (৪৫), ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাশফির রিদওয়ান চিস্তী (২২), পরিচালক মাসফিক রিদওয়ান চিস্তী (২৮) ও শাহ মোহাম্মদ ইয়ামিন ইসমাইল (৩০) নামে এক ব্যক্তি। এছাড়া মামলায় অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com