বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: দোহার বানাঘানা গ্রামের সিদ্দিক বেপারি গংয়ের বিরুদ্ধে ভোর রাতে দোকানের মালামাল লুট করে জমি দখলের অভিযোগ রয়েছে।
ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজারে বুধবার ভোরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দোকানের ভাড়াটিয়া সুদেব সূত্রধর দোহার থানায় একটা লিখিত অভিযোগ দিলেও ঘটনাস্থলে যায়নি পুলিশ।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সুদেব সূত্রধর নামের এ দোকানী দীর্ঘদিন ধরে আবুল হোসেনের এ জমির উপর নির্মিত দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিলেন। বুধবার ভোরে সিদ্দিকুর বেপারির নেতৃত্বে ৫/৬ জন লোক গিয়ে দোকানের টিনের চালাসহ স্থাপনা ভেঙ্গে ভেতরে থাকা নতুন টিন নিয়ে যায়। এতে তার ১২/১৩ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে অভিযোগ করেন। সকালে পাশের দোকানের লোকজন সুদেবকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে এ অবস্থা দেখতে পায়। পরে থানায় গিয়ে পুলিশকে জানায়।

উল্লেখ্য এ জমিটি নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে।
এ বিষয়ে দখলকারী সিদ্দিক বেপারি বলেন, তিনি ক্রয়সূত্রে মালিক। তিনি কারো জমি দখল বা দোকান ভাঙ্গেননি। নিজের সম্পত্তি বেদখল থেকে মুক্ত করেছেন। তবে নিজের জমি রাতের আধারে কেন দখলে নিলেন এ প্রশ্নের কোনো জবাব দিতে পারেনি।
এ বিষয়ে দোহার থানার ওসি আবু বকর সিদ্দি বলেন, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।