শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

দোহারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ী ও খাল খনন পরিদর্শনে আবু আশফাক এমপি

দোহারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ী ও খাল খনন কাজের পরিদর্শনে খন্দকার আবু আশফাক এমপি

নিজস্ব প্রতিবেদক দোহার ঃ

দোহার উপজেলার কাটাখালী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুবাই প্রবাসী সে‌লি‌মের পরিবারটির পাশে দাঁড়িয়েছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। এদিকে একই সময়ে দোহার উপজেলায় খাল খনন কাজের চলমান প্রকল্পের পরিদর্শন করেন তিনি। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী এ খাল পরিদর্শনে আসতে পারেন। দ্রুত কাজ সম্পন্ন ও অনিয়ম যাতে না হয় সে বিষয়ে তাগিদ দেন।

শুক্রবার বি‌কে‌লে কাটাখালী এলাকায় আগু‌নে পুড়ে যাওয়া বসতঘর হারা‌নো প‌রিবার‌টি খোঁজ নি‌তে প‌রিদর্শন ক‌রেন। অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘর ও মূল্যবান মালামাল পুড়ে যাওয়ার খবর পেয়ে তিনি ওই পরিবারের খোঁজখবর নেন । ক্ষ‌তিগ্রস্থ সে‌লি‌মের স্ত্রী জু‌থি বেগ‌মের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় পরিবারের সদস্যরা ঢাকা-১ আস‌নের সংসদ সদস্যহকে কা‌ছে পে‌য়ে আ‌বেগাপ্লুত হ‌য়ে প‌ড়লে তাঁদের সান্ত্বনা দেন আশফাক।

খন্দকার আবু আশফাক ব‌লেন, আপাতত নগদ অর্থ দি‌য়ে প‌রিবার‌টি যাতে চলতে পারে। পরব‌র্তিতে সরকা‌রিভা‌বে ও ব্যরক্তিগত ভা‌বে প্রয়োজনীয় সহযোগিতা করা হ‌বে। একটি মাত্র বসত ঘর পুড়ে গেলে পরিবারটি প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছে।

উল্লেখ্য গত বুধবার গভীর রাতে সংঘটিত অগ্নিকাণ্ডে এ পরিবারটি নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ নিত্যক প্রয়োজনীয় সব হা‌রি‌য়ে নিঃস্ব হয়ে পড়ে।এরপর তিনি দোহারের নয়ানগর ইমামনগর খাল ও বালুঘাটা পালামগঞ্জ বাজার খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শন করে ঠিকাদারকে নিয়ম মেনে কাজ করার আহবান জানান। প্রায় এক কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com