সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

দোস্তানা-টু সিনেমায় আলিয়া?

বিনোদন ডেস্ক::

প্রিয়াঙ্কা চোপড়া, জন আব্রাহাম ও অভিষেক বচ্চন অভিনীত সিনেমা দোস্তানা। করন জোহর প্রযোজিত সিনেমাটি ২০০৮ সালে মুক্তি পায়। এরপর থেকেই সিনেমাটির সিক্যুয়েল তৈরির গুঞ্জন শুরু হয়। প্রায় এক যুগ পর সিনেমাটির সিক্যুয়েল নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতারা। এতে নায়িকা চরিত্রে দেখা যাবে আলিয়া ভাটকে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘এ বিষয়ে অলোচনা শুরু হয়েছে এবং আলিয়া বিষয়টি পছন্দ করেছেন। শিগগির তিনি পুরো চিত্রনাট্য শুনবেন ও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কেন্দ্রীয় চরিত্রে আরো কারা অভিনয় করবেন নির্মাতারা সন্ধান করছেন। করন জোহর শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজও শুরু হয়েছে।’

যদিও এ বিষয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে করন জোহর লিখেছেন, ‘দোস্তানা-টু সিনেমার জন্য এখনো আনুষ্ঠানিকভাবে কাউকে প্রস্তাব দেওয়া হয়নি। এ বিষয়ে কিছু চিন্তাভাবনা চলছে কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই আগায়নি।’

বর্তমানে ব্রহ্মাস্ত্র সিনেমার শুটিং করছেন আলিয়া। এতে তার বিপরীতে অভিনয় করছেন রণবীর কাপুর। আয়ান মুখার্জি পরিচালিত সিনেমাটি চলতি বছর মুক্তি পাবে। এছাড়া কয়েকদিন পরই মুক্তি পাচ্ছে তার গলি বয় সিনেমাটি। এতে রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করছেন এ অভিনেত্রী। এছাড়া কলঙ্ক, সাদাক-টু সিনেমায় দেখা যাবে আলিয়াকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com