বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

দেশ গঠনে তরুণদের পরামর্শ চায় বিএনপি: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশ গঠনের পথে এগোতে তরুণদের পরামর্শ নিতে চায় বিএনপি এমন মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামে তরুণদের সঙ্গে আয়োজিত ‘পলিসি টক’-এ অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আজ সকাল ১০টার দিকে নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে এই মতবিনিময় সভা শুরু হয়।

অনুষ্ঠানে তারেক রহমান জানান, বিএনপি ক্ষমতায় এলে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে। এতে বৃষ্টিজনিত জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি ভূগর্ভস্থ পানির মজুতও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, রাজনীতি করতে গিয়ে আমরা প্রায়ই একে অপরকে দোষারোপ করি। সেখান থেকে বেরিয়ে এসে দেশ গড়তে তরুণদের মতামত ও পরামর্শ নিতে চাই। তিনি আরও বলেন, বিদেশে পড়তে গিয়ে অনেক শিক্ষার্থী আর্থিক সংকটে পড়েন। এ সমস্যা সমাধানে শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট লোন চালুর পরিকল্পনা করছে বিএনপি।

ভোকেশনাল শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, আগামী ৫ থেকে ১০ বছরে বিশ্ববাজারে কোন ধরনের ভোকেশনাল দক্ষতার চাহিদা বাড়বে, তা নির্ধারণ করে সে অনুযায়ী কারিকুলাম প্রণয়ন করা হবে। প্রশিক্ষণ ও ভাষা শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠানো গেলে মানসম্পন্ন শ্রমশক্তি রফতানি সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, একাত্তর কিংবা চব্বিশ কোনো সময়েই কে কোন ধর্ম বা জাতির, সেটা দেখা হয়নি। ৫ শতাংশ কোটা রেখে বাকি সব নিয়োগ মেধার ভিত্তিতেই হওয়া উচিত। সমতল বা পাহাড় সব জায়গার মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

আইনশৃঙ্খলা ও দুর্নীতির বিষয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা ব্যবস্থা শক্তিশালী করা এবং দুর্নীতি দমন করতে না পারলে কোনো পরিকল্পনাই সফল হবে না। চাঁদাবাজি সমাজের নানা স্তরে ছড়িয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে যদি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা স্পষ্ট থাকে, তাহলে এসব অপরাধ অনেকটাই কমে আসবে।

শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান বলেন, দেশের সব স্কুলকে অডিও-ভিজুয়াল সংযোগের আওতায় আনার পরিকল্পনা রয়েছে, যাতে দেশের বিভিন্ন প্রান্তের সেরা শিক্ষকরা পাঠদান করতে পারেন। একই সঙ্গে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য আধুনিক ডিভাইস সরবরাহের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com