শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

দেশে আর কোনো গডফাদার হতে দেব না: নাহিদ ইসলাম

দেশে আর কোনো গডফাদার হতে দেব না: নাহিদ ইসলাম

কক্সবাজার প্রতিনিধি, একুশের কণ্ঠ:: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেওয়া হবে না।

শনিবার (১৯ জুলাই) দুপুর দুইটায় কক্সবাজার শহরে জুলাই পদযাত্রা শেষে পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে আয়োজিত সমাবেশে এ হুঁশিয়ারে করেন এনসিপির আহ্বায়ক।

গত সরকারের আমলে কক্সবাজার সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে গিয়েছিল- এমন মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, নারায়ণগঞ্জে যেমন গডফাদার ছিল, কক্সবাজারেও গডফাদার ছিল। শেখ হাসিনা একজন গডফাদার, আর তার আন্ডারে ছোট ছোট গডফাদার পুরো বাংলাদেশ জুড়ে ছিল। আমরা সেই গডফাদারতন্ত্রের অবসান ঘটিয়েছি। আমরা আবার নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না।

কক্সবাজারে পরিবেশবান্ধব পর্যটন শিল্প গড়ে তোলার তাগিদ দিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, সেখানে কক্সবাজারের মানুষের হক এবং অধিকার নিশ্চিত করতে হবে।

রোহিঙ্গা বিষয় নিয়ে নাহিদ ইসলাম বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠী অধিকারহীন, রাষ্ট্রহীন। কিন্তু তার সমাধান এটা না যে, বছরের পর বছর বাংলাদেশ তাদের দায়িত্ব নিবে। রোহিঙ্গাদের দায়িত্ব নিতে গিয়ে আমাদের কক্সবাজারের মানুষের প্রতি বেইনসাফি করছি কি না সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। কক্সবাজারের মানুষের যাতে নিরাপত্তা, আইনশৃঙ্খলার বিঘ্ন না ঘটে- এই সবকিছু বিবেচনায় নিয়ে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য অতিদ্রুত আমাদের ব্যবস্থা নিতে হবে।

‘আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাব, ড. ইউনূসের প্রতি আহ্বান জানাব এবং পুরো বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানাব, আপনারা রোহিঙ্গা ইস্যু দ্রুত সমাধান করুন। রোহিঙ্গাদের তাদের দেশে সম্মানের এবং অধিকারের সঙ্গে পোঁছানোর ব্যবস্থা করুন।’ আহ্বান জানান এনসিপি-প্রধান।

এর আগে আজ বেলা একটায় কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পদযাত্রা শুরু হয়। নেতাকর্মীরা পোস্টার, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন টার্মিনাল এলাকা। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পৌরসভা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে এনসিপির নেতারা পাবলিক লাইব্রেরি চত্বরে অবস্থিত শহীদ দৌলত ময়দানে সমাবেশে যোগ দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com