বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

দেশবাসী আর বস্তাপচা রাজনীতি দেখতে চায় না: কুষ্টিয়ায় ডা. শফিকুর

 কুষ্টিয়ায় জনসভায় বক্তব্য দেন জামায়াত আমির।

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে বেকার ভাতা না, যোগ্যতা অনুযায়ী কর্মব্যবস্থা তুলে দেব। দেশবাসী বিশেষ করে যুবসমাজ ও মায়ের জাতি তারা আর বস্তাপচা রাজনীতি দেখতে চান না।

সোমবার (২৬ জানুয়ারি) কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলীয় নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, বর্তমানে নারীরা বলে আমরা পাল্লায় ভোট দেব। কারণ আমরা নিরাপদ থাকতে চাই। অতীতের সরকার পাল্লা সহ্য করতে পারেনি। তাই তারা দাঁড়িপাল্লাকে গুম করেছিল। দাঁড়িপাল্লা আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে। তারা পাল্লা সহ্য করতে পারে না কারণ দাঁড়িপাল্লা বিজয়ী হলে সমাজে ন্যায়বিচার কায়েম হবে।

জনসভায় জামায়াতের আমির শহীদ আবরার ফাহাদ, শহীদ হাদী এবং জুলাই শহীদদের প্রসঙ্গ টেনে বলেন, তারা না থাকলেও তাদের আদর্শে কোটি বিপ্লবী জন্ম নিয়েছে। তারা যেন এক একজন আবরার ফাহাদ, এক একজন হাদী হয়ে যায়।

কুষ্টিয়া অঞ্চলের নদী মরুকরণ ও নদী খননের দুর্নীতি প্রসঙ্গে ডা. শফিকুর রহমান নদীকে কোলের সন্তানের সঙ্গে তুলনা করে বলেন, নদী আমাদের কাছে সন্তানের মতো। এর প্রতি আমাদের যত্নবান হওয়া উচিত। কারণ নদীর ওপর নির্ভর করে ভৌগোলিক অবস্থা, কৃষি ও অর্থনীতি। কিন্তু আমাদের দেশে তিলে তিলে এই নদীকে খুন করা হয়েছে।

তিনি বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে আমাদের পক্ষ থেকে দেশব্যাপী মামলার সংখ্যা মাত্র আটটি। যেখানে সর্বোচ্চ আসনে এক থেকে দুজন। কিন্তু অন্যদের দেশব্যাপী মামলায় আসামি করা হয়েছে শত শত জনকে। পরে জনসভায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে ১১ দল মনোনীত প্রার্থীদের পরিচয়ের পাশাপাশি তাদের হাতে দাঁড়িপাল্লা তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com