শুক্রবার, ১২ Jun ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

দুর্নীতি একটি ক্যানসার, এ বিষয়ে কম্প্রোমাইজ নয়: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক:: দুর্নীতি একটি ক্যানসার, এ বিষয়ে কোনও কম্প্রোমাইজ নয় বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

রোববার (২ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দেশের ২৩তম প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দুর্নীতি যেই করুক কাউকে ছাড় দেওয়া হবে না, সে যদি আমার কর্মকর্তা-কর্মচারীও হয়। তিনি আরও বলেন, আঙুলে ক্যান্সার হলে যেমন কেটে ফেলতে হয়, দুর্নীতিও তেমনি।

এ সময় তিনি মামলাজট কমানো, বিচারবিভাগ থেকে দুর্নীতি দূর করা, বার ও বেঞ্চের মধ্যে সমন্বয়ে কাজ করার কথা জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com