রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

দুর্ঘটনার কবলে অর্জুন রামপাল, ছিঁড়ে গেছে লিগামেন্ট

বিনোদন ডেস্ক:: হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড রাবন অর্জুন রামপাল। এমআরআই রিপোর্ট বলছে লিগামেন্ট ছিঁড়ে গেছে তার।

শনিবার এক দুর্ঘটনায় এভাবে আহত হলেন এ বলিউড শক্তিমান অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানায়, অর্জুন রামপালের লিগামেন্ট ছিঁড়ে গেছে। তবে চোট কতটা গুরুতর তা জানা যায়নি। শনিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন অর্জুন রামপাল। সেখানে দেখা যায়, তাকে এমআরআই মেশিন থেকে বের করছেন চিকিৎসকরা।

ভিডিওটি পোস্টের পর দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন অর্জুনের ভক্তরা। তবে দুশ্চিন্তা রয়েছে আরও কিছু ব্যাপারে। তা হল আর মাত্র চার দিন পর মুক্তি পেতে যাচ্ছে অর্জুন রামপাল অভিনীত ছবি ‘পল্টন’।

বর্তমানে ছবিটির প্রচারে বিভিন্ন স্থানে ঘুরছেন তিনি। আর ঠিক এ সময় ঘটল দুর্ঘটনাটি। কিছু দিন আগে ‘পল্টন’ ছবি মুক্তির জন্য আশীর্বাদ নিতে ভারতের অমৃতসরের স্বর্ণ মন্দিরে গিয়েছিলেন অর্জুন।

১৯৬৭ সালে ভারতের সিকিম সীমান্তে নাথুলা ও চো লা সংঘর্ষকে ভিত্তি করে তৈরি হয়েছে ‘পল্টন’ ছবির চিত্রনাট্য। ছবিটি পরিচালনায় রয়েছে জেপি দত্ত। অর্জুন রামপাল ছাড়াও এ ছবিতে দেখা যাবে ইশা গুপ্তা ও জ্যাকিশ্রফকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com