রবিবার, ২১ Jun ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

দুদকের মামলায় সেলিম প্রধানের ৭ দিনের রিমান্ড

অনলাইন ডেস্ক::

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় অনলাইন ক্যাসিনোর মূল হোতা সেলিম প্রধানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৩ নভেম্বর) শুনানি শেষে ঢাকার সিনিয়র জজ কে এম ইমরুল কায়েস এ আদেশ দেন।

এর আগে গত ৩১ অক্টোবর মহানগর দায়রা জজ আদালতে সেলিম প্রধানকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। সেদিন আদালত রিমান্ডের আবেদনটি ৩ নভেম্বর দিন ধার্য করেন। কিন্তু ৩ নভেম্বর আসামি সেলিম প্রধান অসুস্থ থাকায় ফের শুনানির জন্য ১৩ নভেম্বর দিন ধার্য করেন। ২৭ অক্টোবর সেলিম প্রধানের বিরুদ্ধে ১২ কোটি ২৭ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। গত ৩০ সেপ্টেম্বর সেলিম প্রধানকে আটকের পর গুলশান থানায় তার বিরুদ্ধে মাদক ও মুদ্রাপাচার প্রতিরোধ আইনে দুটি মামলা করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com