শনিবার, ২০ Jun ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

দুই বিশ্ববিদ্যালয়কে ২০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক::

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বেঁধে দেওয়া নিয়মের বাইরে আইন বিভাগে (এলএলবি) সেমিস্টার প্রতি ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করানোর দায়ে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম (আইআইইউসি) ও সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করেছেন আপিল বিভাগ।

একইসঙ্গে জরিমানার এই টাকা বাংলাদেশ বার কাউন্সিলকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার দুই ইউনিভার্সিটির ভিসিকে তলব করেন আদালত। রোববার তারা হাজিরের পর আদেশ দেন আদালত।

ইউনিভার্সিটির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী এবিএম আলতাফ হোসেন। আদালতে বার কাউন্সিলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান।

ইউজিসির বিধান রয়েছে, এলএলবি প্রোগ্রামে প্রতি সেমিস্টারে সর্বোচ্চ ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করানো যাবে না। কিন্তু বার কাউন্সিলের পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আবেদন করেন। কিন্তু তাদের ৫০ জনের বেশি নিতে রাজি হয়নি বার কাউন্সিল। এরপর শিক্ষার্থীরা হাইকোর্টে রিট করেন।

এরপর হাইকোর্ট শিক্ষার্থীদের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন ও ফরম পূরণের সুযোগ দিতে বার কাউন্সিলকে নির্দেশ দেন। এর বিরুদ্ধে বার কাউন্সিল আপিল বিভাগে আবেদন করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com