বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

দক্ষিণ কোরিয়ায় নাচবেন অপু বিশ্বাস

বিনোদন রিপোর্ট:: চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি এখন স্টেজ শো নিয়েও ব্যস্ত চিত্রনায়িকা অপু বিশ্বাস। আর এ জন্য গতকাল (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দক্ষিণ কোরিয়া গেলেন তিনি।

সেখানে বসবাসরত বাঙালি কমিউনিটির উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’-এ অংশ নেবেন ঢালিউড কুইন। দেশটির রাজধানী সিউলে আনসান ওয়া স্টেডিয়ামে আগামীকাল ২৩ সেপ্টেম্বর এ অনুষ্ঠান হবে।

যাওয়ার আগে অপু বিশ্বাস জানালেন, অভিনয় নয়, সেখানে তিনি নাচে অংশ নেবেন।

তিনি বলেন, ‘অভিনয়ের পাশাপাশি নিয়মিত আমি স্টেজ শোগুলো করছি। বেশ ভালো এক অভিজ্ঞতা হয় এতে। সে কারণেই দুবাই থেকে ফিরেই এখন দক্ষিণ কোরিয়া যাচ্ছি।’ অপু অনুষ্ঠানের পরের দিন অর্থাৎ ২৪ সেপ্টেম্বর দেশে ফিরবেন। এর আগে গত সপ্তাহে দুবাইয়ে স্টেজ শো করেছে এসেছেন।

এদিকে অপু বিশ্বাস এরই মধ্যে প্রায় শেষ করেছেন দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু’ এবং কলকাতার শিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা চলচ্চিত্র ‘শর্টকাট’-এর কাজ শিগগিরই তিনি শুরু করবেন রবিন খানের পরিচালনায় ‘কানাগলি’ ছবির শুটিং।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com