সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
বিনোদন ডেস্ক::
দুই সপ্তাহ আগে মুর্শিদাবাদের এক অনুষ্ঠানে অংশ নেন নুসরাত ফারিয়া। সঙ্গে ছিলেন প্রথম ছবি ‘আশিকি’র নায়ক অঙ্কুশ হাজরা। সেদিন হাজার হাজার দর্শকের সামনে শুধু নাচ নয়, গানও পরিবেশন করেন ফারিয়া। এবার থার্টিফার্স্টেও কলকাতায় পারফরম করতে যাচ্ছেন তিনি।
এদিন সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে ফারিয়া স্টেজে উঠবেন রাত ১১টায়। তাঁর গাওয়া ‘পটাকা’ গান দিয়েই হবে নতুন বছরের কাউন্টডাউন।
‘আমার সঙ্গে কলকাতা ও মুম্বাইয়ের বড় বড় তারকা থাকবেন অনুষ্ঠানটিতে। তবে আয়োজকরা চেয়েছেন, আমাকে দিয়েই বরণ করে নেবেন নতুন বছর। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। কলকাতায় আমার এত ভক্ত আছে জানতাম না। মুর্শিদাবাদে অনুষ্ঠানটি করতে গিয়ে নতুন অভিজ্ঞতা হলো। এখন অপেক্ষায় আছি থার্টিফার্স্ট নাইটের। অবশ্যই দারুণ কিছু হবে। আমার কলকাতার ভক্তদের আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানটিতে আসার জন্য।’