বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

থাগস অব হিন্দুস্তানে অমিতাভের সঙ্গে প্রথমবারের মতো আমির

বিনোদন ডেস্ক:: বৃহস্পতিবার মুক্তি পাবে সুপারস্টার আমির খানের থাগস অব হিন্দুস্তানের ট্রেলার। ক্যাটরিনা কাইফ তার ইনস্টাগ্রামে একটি নতুন পোস্ট দিয়ে এমনটিই ঘোষণা করেছেন। তবে আমির খানের বার্তা এ বিষয়ে সবার নজর কেড়েছে। খবর এনডিটিভি।

আমির খান এক টুইটবার্তায় বলেছেন, অমিতাভ বচ্চনের সঙ্গে একই পোস্টারে নিজেকে দেখা আমার জন্য স্বপ্ন সত্যি হওয়া। এখনও বিশ্বাস করতে পারছি না।

৫৩ বছর বয়সী এ সুপারস্টার এই প্রথম অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করছেন। ছবিতে ক্যাটরিনা কাইফ হচ্ছেন সুরাইয়া জান, তিনি একজন মোহিনী নর্তকী।

ফাতিমা সানা শেখের নাম এখানে জাফিরা, যিনি দুর্দান্ত তীরন্দাজ। মঙ্গলবারই আমিরের ফিরঙ্গি লুকও সামনে এসেছে। তবে অমিতাভ বচ্চনের সঙ্গে পোস্টারে অন্যরকম দেখাচ্ছে আমিরকে। অমিতাভ এ সিনেমায় খুদাবক্স জলদস্যুর মতো তার সাজ।
মঙ্গলবার বিকালে শেয়ার হওয়া ক্যাটরিনার পোস্টটি এক ঘণ্টারও কম সময়ে এক লাখ ১৩ হাজার লাইক পেয়েছে। অবিশ্বাস্য ভাইরাল। কিন্তু এ নিয়ে আমিরের ক্যাপশন অবশ্যই পড়তে হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com