শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

তাশিক আহমেদের অডিও অ্যালবাম ‘ঘোর কাটেনা’

বিনোদন ডেস্ক:: ভালোবাসা দিবস উপলক্ষে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানের ডালির ব্যানারে বাজারে এসেছে তাশিক আহমেদের গাওয়া গান নিয়ে অ্যালবাম ‘ঘোর কাটেনা’। অ্যালবামের গানগুলোতে সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন কৌশিক হোসেন তাপস, মান্নান মোহাম্মদ এবং রাজেশ ঘোষ। ভিন্ন ধাঁচের আটটি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি।

গানগুলো হলো, আমি পাড়ি দিতে চাই, ঘোরে কাটেনা, লক্ষ্যহীন চলার পথে, চাঁদ তারা, কোন ঠিকানায় পাঠাবো মাগো, কষ্ট পথের পথিক, একবার নয় দুইবার নয় এবং তোমার জন্ম না হলে বন্ধু জন্ম হতো কি এই বাংলাদেশ শিরোনামের গান।

গানের কথা লিখেছেন লিটন অধিকারী রিন্টু, জুলফিকার রাসেল, শাহরিয়ার নাজিম জয়, কৌশিক হোসেন তাপস, শেখ রেজা শানু ও রাজেশ ঘোষ।

বৃহস্পতিবার এটিএন বাংলা’র স্টুডিওতে ‘ঘোর কাটেনা’ অ্যালবামের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

আরও উপস্থিত ছিলেন এটিএন বাংলার পরিচালক নেসার আহমেদ, কণ্ঠশিল্পী রবি চৌধুরী, শুভ্র দেব, হাসান চৌধুরী, সঙ্গীত পরিচালক মান্নান মোহাম্মদ, রাজেশ ঘোষ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com