শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
অনলাইন নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরো কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানায়, সন্দ্বীপ ও সীতাকুন্ড অঞ্চল এবং ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, সিলেট, রাজশাহী, পাবনা, বগুড়া জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গতকাল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি, চট্টগ্রামে ৩২ দশমিক ৮ ডিগ্রি, ময়মনসিংহে ৩৪ দশমিক ৬ ডিগ্রি, সিলেট ৩৭ দশমিক ০ ডিগ্রি, বরিশাল ৩৬ দশমিক ০ ডিগ্রি, খুলনা ৩৬ দশমিক ২ ডিগ্রি, রংপুরে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, নিরক্ষীয় ভারত মহাসাগর ও এর কাছাকাছি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। এটি ঘণীভূত হয়ে আগামীকাল সকালে সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর আশপাশ এলাকায় অবস্থান করছে। পরবর্তী তিন দিনে লঘুচাপটি আরও ঘণীভূত হতে পারে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪ মিনিটে ।