মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

তনুশ্রী-নানা পাটেকার বিতর্কে যা বললেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক:: যৌন হয়রানির বিরুদ্ধে মুখ খুলছেন বলিউডের একের পর এক অভিনেত্রী। সম্প্রতি বাঙালি বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্তের এমন অভিযোগে নড়েচড়ে বসেছে বলিউড মহল। ‘মি টু’ ঝড়ে ইতিমধ্যে নাম জড়িয়েছেন বলিউডের জনপ্রিয় প্রযোজক থেকে শুরু করে পরিচালক কিংবা অভিনেতারা।

তনুশ্রী-নানা পাটেকার বিতর্কে ইতিমধ্যে মুখ খুলেছেন আনুশকা, দীপিকার মতো বলিউড আইকন। এবার ‘মি টু ক্যাম্পেইন’ নিয়ে মুখ খুললেন মিস ওয়ার্ল্ডখ্যাত ঐশ্বরিয়া রাই বচ্চন।

সম্প্রতি এ বিষয়ে প্রশ্ন করা হলে বচ্চন পরিবারের বউ বলেন, ‘নারীদের ওপর হেনস্তার ঘটনা এই নতুন নয়। আবহমানকাল ধরেই এসব চলে আসছে।’

ঐশ্বরিয়া বলেন, ‘বর্তমানে নারীরা যেভাবে যৌন হেনস্তার বিরুদ্ধে মুখ খুলছেন, কুর্ণিশ জানাই তাদের।’

এর কারণ হিসেবে তিনি জানান, ইদানীং যৌন হেনস্তার বিরুদ্ধে যে কোনো নারীর অভিযোগ সংবাদমাধ্যম এখন গুরুত্ব দিয়ে প্রচার করছে। বিষয়টি সবাই মন দিয়ে শুনছেন এবং সোচ্চার হচ্ছেন।

নারীরা এভাবে ভয়হীনভাবে এগিয়ে এলে ভবিষ্যতে নারীরাই সুরক্ষিত থাকবে বলে মন্তব্য করেন এ সাবেক বিশ্ব সুন্দরী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com