বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

তনুশ্রীকে যৌন হেনস্তা, নিরপেক্ষ তদন্ত চায় শিল্পী সংগঠন

বিনোদন ডেস্ক:: অভিনেত্রী তনুশ্রী দত্তের যৌন হয়রানি সম্পর্কিত মামলা পুনরায় চালু করার কোনো অবকাশ নেই বলেই জানাল সিনে ও টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন (CINTAA)।

যদিও তনুশ্রীর সঙ্গে যা ঘটেছে, সে বিষয়ে দুঃখ প্রকাশ করে শিল্পী সংগঠন। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, অভিনেতার বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তিন বছরের বেশি পুরনো। এতদিন পর কোনো মামলার সুযোগ নেই।

সহ-অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন তনু্শ্রী। যদিও নানা পাটেকার সেই অভিযোগ অস্বীকার করেন।

মামলা করা না-গেলেও তনুশ্রীর বক্তব্যকে গুরুত্ব দেওয়ার কথা বলেছে CINTAA। অভিযোগের সত্যতা যাচাইয়ে, যাতে নিরপেক্ষ তদন্ত করা যায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেই আরজিও পেশ করা হয়েছে। সূত্র : ইন্ডিয়া টাইমস

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com