শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

ঢামেকের করোনা ইউনিটের আইসিইউতে আগুন, ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২ এর করোনা ইউনিটের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ মার্চ) সকাল সোয়া ৮ টার দিকে নতুন ভবনের করোনা ইউনিটে এ অগ্নিকাণ্ড ঘটে।

অগ্নিকাণ্ডের কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন ওয়ার্ডে ধোঁয়া ছড়িয়ে পড়ে। ভেতরে থাকা অর্ধশতাধিক রোগীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সময় ৩ জনের মৃত্যু হয়। তারা করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল ইসলাম বলেন, ‘ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সকাল ৮ টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘অগ্নিকাণ্ডের কারণ জানতে আমরা তদন্ত কমিটি গঠন করেছি।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com