শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
অনলাইন ডেস্কঃ চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা। অধিকাংশ আসনেই বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। ঢাকা ৪ আসনের চূড়ান্ত বেসরকারি ফলাফলে দাঁড়িপাল্লার প্রার্থী জয়নুল ইসলাম প্রায় তিন হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
তিনি ভোট পেয়েছেন ৭৭ হাজার ৩৬৭টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী তানভীর আহমেদ পেয়েছেন ৭৪ হাজার ৪৪৭ ভোট। রাত সাড়ে ৪টায় এ তথ্য নিশ্চিত করেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটানিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
উল্লেখ্য, ঢাকা-৪ আসন (কদমতলী ও শ্যামপুর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮, ৫৯, ৬০ এবং ৬১ এই নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত। মোট ভোট কেন্দ্র ১১৫, মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৫০৬ জন। যা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে ১ লাখ ৭ হাজার ৯২৯টি বেশি ভোট। এবার ভোটারদের মধ্যে পুরুষ এক লাখ ৮৬ হাজার ৪৬৭ এবং নারী ১ লাখ ৭৬ হাজার ৩৪ জন। আর তৃতীয় লিঙ্গের ৫ জন।