মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মান্না

ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মান্না

অনলাইন নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন আগে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। তবে তিনি বগুড়া-২ আসন থেকে নাগরিক ঐক্যের হয়ে প্রার্থী থাকছেন।

রোববার রাত পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ ঘোষণা দেন তিনি। প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে আসার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, তিনি নির্বাচনের ব্যয় বহন করতে পারছেন না।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, নির্বাচন এতই ব্যয়বহুল যে তা নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয়। এই পরিপ্রেক্ষিতে আমি ঢাকা-১৮ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি লেখেন, এখন আমি বগুড়ায়। একটি বিশেষ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে ঢাকা-১৮ এবং বগুড়া-২ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ঢাকা-১৮ একটি বিশাল নির্বাচনী এলাকা। এর অন্তর্গত সাড়ে সাতটি থানা এবং সাড়ে ছয় লক্ষের মতো ভোটার এখানে। নির্বাচন এতই ব্যয়বহুল যে তা নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয়। এই পরিপ্রেক্ষিতে আমি ঢাকা ১৮ এর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমার এই সিদ্ধান্তে হয়তো অনেকে মনে কষ্ট পাবেন। তাদের কাছে আমি দুঃখপ্রকাশ করছি।

মাহমুদুর রহমান মান্না বর্তমানে বগুড়ায় অবস্থান করছেন। তিনি বগুড়া-২ আসন থেকে নাগরিক ঐক্যের হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন এবং সেখানে তার নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com