রবিবার, ২১ Jun ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় তাদের আদালতে হাজির হতে বলা হয়েছে।
সোমবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি সোহরাওয়ার্দীর বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে ডেঙ্গু ও চিকনগুনিয়া নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। আর আদেশ বাস্তবায়ন করে প্রতিবেদন দিতে বলা হয়।
নির্দেশ অনুযায়ী সোমবার প্রতিবেদন উপস্থাপন করা হয়। কিন্তু আদালত ওই প্রতিবদনে সন্তুষ্ট না হওয়ায় তাদেরকে তলব করেন।