বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ভিড়। ফাইল ফটো একুশের কণ্ঠ প্রতিবেদন:: হুথিদের হামলার পর সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচলে বিধি-নিষেধের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ভোগান্তি বেড়েছে। এখন পর্যন্ত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ৮৬টি ফ্লাইটের যাত্রাসূচিতে প্রভাব পড়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, সৌদি আরবগামী এ পর্যন্ত ৩৬টি সরাসরি ও ৫০টি ট্রানজিট মিলিয়ে সর্বমোট ৮৬টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর মধ্যে, বিমান বাংলাদেশের ১৪টি, ইউএস বাংলার ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৫টি, রিয়াদ এয়ারওয়েজের ৭টি, ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজের ৬টি, ফ্লাই দুবাইয়ের ৬টি, সালাম এয়ারের ৪টি ও ইজিপ্ট এয়ারের একটি ট্রানজিট ফ্লাইট রয়েছে।
সংস্থাটি বলছে, এসব ফ্লাইট বিঘ্নিত হওয়ায় সর্বমোট ১৩ হাজার ৪৯০ জন যাত্রী চরম অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি এয়ারলাইন্সগুলোর সময়সূচি পুনর্নির্ধারণে কাজ করছে বেবিচক।