বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৮ ইউনিট

টঙ্গী প্রতিনিধি, একুশের কণ্ঠ:: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি ওষুধ কারখানার ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে টঙ্গী, উত্তরা ও কুর্মিটোলাসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। এছাড়া আগুন নেভাতে আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

সদর দপ্তরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের প্রধান বা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে কারখানার ভবনের ৪ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো। সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা।

ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে কারখানার ক্যামিকেল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com