বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

ডা. সংযুক্তার বিরুদ্ধে ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা

আইন-আদালত, একুশের কণ্ঠ অনলাইন:: সংবাদ সম্মেলনে সেন্ট্রাল হাসপাতাল নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ এনে ডা. সংযুক্ত সাহার বিরুদ্ধে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে এই মামলা দায়ের করা হয়।

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মাজহারুল ইসলাম সোহেল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২২ জুন বক্তব্য প্রত্যাহার চেয়ে সংযুক্তা সাহাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, সংবাদ সম্মেলনে সেন্ট্রাল হাসপাতালে মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের চিকিৎসা নিয়ে বেশ কিছু মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন ডা. সংযুক্ত সাহা।

বক্তব্যে তিনি বলেন, হাসপাতাল তার কাছ থেকে কোনো সম্মতি নেয়নি এবং প্রশ্ন তোলেন যে অপারেশনের সময় তিনি উপস্থিত না থাকলে কীভাবে এই ঘটনার জন্য তাকে দায়ী করা যেতে পারে। এসব বক্তব্য শুধু ভিত্তিহীনই নয়, হাসপাতালের সুনামও ক্ষুণ্ন করছে।

হাসপাতালের কর্তৃপক্ষের সাথে পরামর্শ ছাড়াই তার বাসভবনে একটি সংবাদ সম্মেলন করে তিনি শর্তাবলী লঙ্ঘন করেছেন যা হাসপাতালের ব্র্যান্ড এবং সুনামকে ক্ষতিগ্রস্ত করেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com