শনিবার, ১৩ Jun ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

টাঙ্গাইলে সোহেল হাজারীর এমপি পদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

নিজস্ব প্রতিবেদক:: টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারীর এমপি পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছেন এক আওয়ামী লীগ নেতা।

মঙ্গলবার (১৬ নভেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।

সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত আজ বিষয়টি নিশ্চিত করেছেন ।

জানা যায়, নির্বাচনের হলফনামায় সোহেল হাজারী তার শিক্ষাগত যোগ্যতার সঠিক তথ্য দেননি। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করে কোনো প্রতিকার না পেয়ে হাইকোর্টে রিট করেন ওই আসনের স্থানীয় একজন আওয়ামী লীগ নেতা মোকলেছুর রহমান।

সেই রিটের শুনানি হবে এনেক্স ১৯নং আদালতে। ২৬ নম্বর আইটেমে রাখা আছে এটি।

প্রসঙ্গত, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য ছিলেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। ইসলাম সম্পর্কে কটূক্তি করায় তাকে দল থেকে বহিষ্কারের পর ২০১৭ সালে ওই আসনের উপনির্বাচনে হাসান ইমাম খান ওরফে সোহেল হাজারী সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে দ্বিতীয়বারের মতো তিনি সংসদ সদস্য হন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com