শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

ঝিনাইদহ-৪ আসনে আবারো প্রার্থী হচ্ছেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা রতন

ঝিনাইদহ প্রতিনিধি:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে আবারো প্রার্থী হচ্ছেন,বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা ও জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোস্তফা আলমগীর রতন। বুধবার (৩০ মে) সকালে ওয়ার্কার্স পার্টির ঝিনাইদহ জেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় কমিটিকে তার মনোনয়ন দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সকাল ১০ টায় ঝিনাইদহ শহরে পার্টির জেলা সভাপতি কমরেড মোফাজ্জেল হোসেন মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্টির কেন্দ্রীয় পলিট ব্যূরো সদস্য কমরেড ইকবাল কবীর জাহিদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সম্পাদক অরুন কুমার ঘোষ, জেলা সম্পাদক ম-লীর সদস্য প্রভাষক নিমাই দে, লিয়াকত হোসেন, শামসুর রহমান আক্তার, জেলা নেতা ফারুক হোসেন, মোশাররফ হোসেন, রেজাউল ইসলাম, শাহিদুল এনাম পল্লব প্রমুখ।
উল্লেখ্য গত, ২০১৪ সালে ৫ জানুয়ারির নির্বাচনেও তিনি একই আসন থেকে ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। মোস্তফা আলমগীর রতন ১৯৮৬ সাল থেকে ওয়ার্কার্স পার্টির রাজনীতির সাথে যুক্ত হন। তিনি বিভিন্ন সময়ে ছাত্র ও যুব সংগঠনের গুরুত্বপূর্ণ পদে নেতৃত্ব দিয়েছেন। তার গ্রামের বাড়ি কালীগঞ্জ উপজেলার মেগুরখির্দ্দা গ্রামে। তিনি জগন্নাথ বিশ্ব বিদ্যালয় কলেজ থেকে ¯œাতক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com