শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

ঝিনাইদহে ২ মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৩৫

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২ মাদক ব্যবসায়ীসহ ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ঝিনাইদহে মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে ৮ জন, শৈলকুপা থেকে ১০ জন, হরিণাকুন্ডু থেকে ৪ জন, কালীগঞ্জ থেকে ৬ জন এবং কোটচাঁদপুর ও মহেশপুর থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়। এসময় বেশ কিছু মাদক উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com